ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ২:০৩ বিকাল

Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসের চাপায় অটোরিকশা যাত্রী এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল ইসলাম অবশ্য জানিয়েছেন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, ‘সকালে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আমাদের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল এবং বিপরীত পাশ থেকে অটোটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে যাচ্ছিল। ড্রাইভার বলেছে, অটোর গতি বেশি ছিল। তবে, নিহত নারী বাসের সামনে পড়েননি। তিনি হয়তো বাসের পেছন দিকে ধাক্কা খেয়েছেন। আমরা আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস