ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ১:০৪ বিকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের দুর্ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ আগস্ট) রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে।

এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে সংঘর্ষের পরপরই সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস