ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়কের দায়িত্ব বুঝে নিলো ট্রাফিক পুলিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ৩:৫৭ বিকাল

Link Copied!

প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিলো ট্রাফিক পুলিশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। সরেজমিনে দেখা যায়, যানজট নিন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর প্রায় সব সড়কেই দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। বক্সগুলো মেরামত করে শিগগিরই কাজে গতি ফিরিয়ে আনার দাবি তাদের।

হামলার ভয়ে গত সপ্তাহের সোমবার (৫ আগস্ট) থেকে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামাল দিয়েছেন শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে নেমেছে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শিগগিরই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকার রাজপথ- এমনটাই প্রত্যাশা তাদের।

সড়কে পুলিশ ফিরলেও এখনও মাঠে আছেন শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন রূপে ফিরবে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, ট্রাফিকের কাজটা মূলত পুলিশের। তারা অনুপস্থিত থাকায় কাজটা শিক্ষার্থীরা করেছেন। আশা করছি, পুলিশ এবার নতুনভাবে আগের চেয়ে ভালো কাজ করবে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেও, ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার