ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার কেরাণীগঞ্জে জর্দ্দা কোম্পানিকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অগাস্ট ২০২৩, ১১:৪০ বিকাল

Link Copied!

ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন একটি জর্দ্দা কোম্পানিকে লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের একটি ভ্রামাণ্য আদালত। গতকাল মঙ্গলবার ০১ আগস্ট ২০২৩ দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এ জরিমানা করেন।

র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করার সময় মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেড নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের খোঁজ পেলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস, মজুদ ও বিক্রি করার অপরাধে আরও ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

ওপেক প্লাসের তেল উৎপাদন আরও বাড়তে পারে সেপ্টেম্বরে

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা