ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় বিকাশকর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৪, ৪:১২ বিকাল

Link Copied!

সকালে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সদর উপজেলার বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে ঘাটুরা নামক স্থানে রাস্তার খানাখন্দের কারণে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল থেকে নাজমুল ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রাকচাপায় নাজমুল করিম নামে এক বিকাশকর্মী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামের গনি মিয়ারর ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের সুপারভাইজার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সদর উপজেলার বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে ঘাটুরা নামক স্থানে রাস্তার খানাখন্দের কারণে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল থেকে নাজমুল ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসক মো. সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই বিকাশকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার