ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরের সড়কে ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৪, ৩:১২ বিকাল

Link Copied!

নাটোরে ৬ দিন পর ট্রাফিক পুলিশের সদস্যরা কাজে যোগ দিয়েছেন। সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় তারা কাজ শুরু করেন। তাদের সঙ্গে শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শহরের ৭টি স্থানে যানজট নিরসনে পুলিশের সঙ্গে শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যদের দেখা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নাটোর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন থেকে সরে যায় পুলিশ। এরপর থেকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। সোমবার থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও শিক্ষার্থীরা সঙ্গে থেকে সহযোগিতা করছেন।

শহরের মাদ্রাসা মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে থাকা শিক্ষার্থী শিহাব বলেন, ‘ট্রাফিক পুলিশ পুরোপুরি নিয়ন্ত্রণে না নেয়া পর্যন্ত কিছু শিক্ষার্থী তাদের সঙ্গে কাজ করবে।’

নাটোর জেলা ট্রাফিকের পরিদর্শক আবু হানিফ বলেন, ‘উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা দায়িত্ব পালন শুরু করেছি। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার