ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ৫:২৫ বিকাল

Link Copied!

শিক্ষার্থীদের কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় টোল প্লাজায় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ায় বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় আবারও শুরু হয়েছে। তবে আপাতত বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা। রবিবার (১১ আগস্ট) ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় টোল আদায় শুরু হয়েছে। বেলা ৩টা থেকে টোল নেয়া হচ্ছে। বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আগের নিয়মে টোল আদায় করা হচ্ছে।

তিনি আরও বলেন, বনানী- (চেয়ারম্যানবাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পরে সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারব।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার