ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৪, ১১:২৫ সকাল

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা দাবিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (৪ আগস্ট) রাতে ট্রেন চলাচল স্থগিতের বিষয়টি বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন মুঠো বার্তায় গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে শনিবার (৩ আগস্ট) রাতে মো. নাহিদ হাসান খাঁন অনিবার্য কারণবশত রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানান।

স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (০১ আগস্ট) থেকে চলাচল শুরু করে। আপাতত কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছিল। পরে আন্তনগর ট্রেন চালুরও পরিকল্পনা ছিল। তবে হঠাৎ আবার আজ রাতে অনিবার্য কারণবশত রোববার (০৪ আগস্ট) থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার