ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ইটসুরকি-লাঠি হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ১২:৩৩ বিকাল

Link Copied!

গণহত্যা, গণগ্রেফতারের প্রতিবাদসহ সরকার পদত্যাগের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ইটসুরকি ও লাঠি হাতে নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রবিবার (৪ আগস্ট) সকালে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে আন্দোলনকারীরা লাঠিসোটা এবং ইটপাটকেল জড়ো করায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় ভূমিকায় অবস্থান করছে। বর্তমানে জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার