ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ঢাকার যেসব গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৫:১১ বিকাল

Link Copied!

সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যানচলাচল। চলমান এ আন্দোলন ঘিরে শনিবার (৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

জানা গেছে, যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর-১০ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

প্রগতি সরণি

প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে দুপুরে জড়ো হন শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রধান সড়কে নেমে পড়লে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সায়েন্সল্যাব মোড়

দুপুরে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে সংহতি জানান পথচারী, রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এতে পুরো এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা-গাজীপুর রোড

গাজীপুরের মাওনায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্স ও একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ঢাকা-গাজীপুর রোডেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে আন্দোলন ঘিরে প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানে দেখা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার