ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ৪:১৫ বিকাল

Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানের লাম-মিম হোটেলের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১১-৮৫৭৪) এবং একই দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্টো: ট- ১৩-০০৬৭) অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আপন দুইভাই বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫) নিহত হন। এছাড়া, অটোরিকশা চালক হাসান শেখ (২৮) গুরুতর আহত হন।

আজ ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করে। নিহতরা উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, বরইতলা থেকে রাজৈরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন এবং একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মাঝখানে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আপন দুইভাই নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
পুলিশ, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার