ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৪, ১১:৫৭ সকাল

Link Copied!

বগুড়া, জেলার আদমদীঘির সান্তাহারে গতরাতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এ দুর্ঘটনা ঘটে। মৃত তুহিন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত শিমুলের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রাখা আছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের একটি জায়গায় রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করছিলেন তুহিন। রাত সাড়ে ১০ টার দিকে হবির মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আম বোঝায় একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেছে।

দুর্ঘটনার পর ট্রাক সেখানে রেখে পালিয়ে যান চালক-হেলপার। এরপর আঘাত করা ট্রাকটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার