ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলে সংঘর্ষে দুই কিশোর নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৪, ১১:২৮ সকাল

Link Copied!

একটি মোটরসাইকেলে করে জাহাঙ্গীর ও মারজানসহ তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলেন এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের মানিকপুর ইউপির কালিগঞ্জ বাল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলেন: সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) এবং একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)।

আহত দুজনের মধ্যে একজনের নাম শুভ। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে জাহাঙ্গীর ও মারজানসহ তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলেন এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার