ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়কে নামাজ আদায় আন্দোলনকারীদের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ২:৫৩ বিকাল

Link Copied!

রাজধানীর বসুন্ধরা গেটের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবস্থানের সময় যোহরের নামাজের সময় হলে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে ফরজ নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। পাশেই অবস্থান নিয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদের স্লোগান ও আন্দোলন চালিয়ে যান। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন নর্থসাউথ, এআইইউবি, আইইউবিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, হাজার খানেক শিক্ষার্থী কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ করে সড়কে অবস্থান নেন। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তায় দুপাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আজ মঙ্গলবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে দুই পক্ষ।

এরই মধ্যে ক্যাম্পাসের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শহরে শহরে। দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক, রেলপথ অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার