ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৫, ১১:১৩ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার বায়ুমানে গতকালের তুলনায় তেমন পরিবর্তন হয়নি। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে ঢাকার বাতাস সহনীয় পর্যায়েই রয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৭৬, যা সহনীয় পর্যায়ের নির্দেশক। আজকের হিসেবে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম। গতকাল শুক্রবার ঢাকার বায়ুমান ছিল ৭৮, তখন অবস্থান ছিল ১৯তম।

এদিকে, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক ১৮৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (একিউআই ১৬০)। সমান সূচক ১৫৯ নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি ও ইন্দোনেশিয়ার জাকার্তা। পঞ্চম স্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়ে, যার একিউআই ১৫৭।

বিশেষজ্ঞরা জানান, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (PM2.5) দূষণের মূল উৎস। দীর্ঘমেয়াদে এ দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এমনকি ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী—

  • একিউআই ৫০-এর নিচে বিশুদ্ধ,

  • ৫১-১০০ সহনীয়,

  • ১০১-১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর,

  • ১৫১-২০০ সবার জন্য অস্বাস্থ্যকর,

  • ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং

  • ৩০০-এর ওপরে বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়।

২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যু ঘটে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে মারা যায় ৬৭ লাখ মানুষ।

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবাইকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার, সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, ইটভাটা ও শিল্পকারখানায় বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা ও নিয়মিত পানি ছিটানো, এবং পুরোনো ও ধোঁয়াযুক্ত যানবাহন রাস্তায় না নামানোর আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা