ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৮ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৪, ১২:৫৪ বিকাল

Link Copied!

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার ভোর পাঁচটা থেকে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। এটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি সেখানে রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এরপর আজ শনিবার ভোর পাঁচটা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস