ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

৩ বছরের মধ্যে সবোর্চ্চ রেমিট্যান্স এসেছে জুন মাসে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৩, ১২:৪১ বিকাল

Link Copied!

সদ্য বিদায়ী জুন মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২২০ কোটি বা ২ দশমিক ২০ বিলিয়ন ডলার। যা গেল তিন বছরের মধ্যে যে কোনো মাসে দেশে আসা সবচেয়ে বেশি রেমিট্যান্স। কোরবানির ইদকে কেন্দ্রে প্রবাসীরা প্রতিবছরই দেশে থাকা পরিবার পরিজনের কাছে বেশি রেমিট্যান্স পাঠায় এক কোটির বেশি প্রবাসী।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে,২০২২ সালের জুন মাসে প্রবাসী আয় এসেছিল ১৮৪  কোটি ডলার। অথ্যাৎ বছরের হিসাবে রেমিট্যান্স আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ ভাগ। সদ্য বিদায়ী ২০২২-২৩  অর্থবছরের ১২ মাসে মোট রেমিট্যান্স এসেছে  ২ হাজার ১৬২ কোটি বা ২১ দশমিক ৬২ মার্কিন ডলার। এরমধ্যে শুধু জুন মাসেই এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। যা গেল তিন বছরের মধ্যে সবোর্চ্চ।  এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় নগদ প্রণোদনাসহ হুন্ডি বন্ধে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কারণে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে বলে জানান ব্যাংকাররা।

 

 

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প