ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুন ২০২৪, ২:৪৪ বিকাল

Link Copied!

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ নির্মূলে সরকার অঙ্গীকারবদ্ধ তাই প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন তা পূরণে স্বাস্থ্য বিভাগ অঙ্গীকারবদ্ধ। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (৪ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই’র সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাসাকাওয়া ইয়োহেইকে জানান, কুষ্ঠ রোগ নির্মূলে বাংলাদেশ সরকার বড় রকমের সফলতা অর্জন করেছে। ১৯৯১ সালে প্রতি ১০ হাজার জনসংখ্যার মধ্যে কুষ্ঠ বিস্তারের হার ছিল ১৩.৬ জন, যা সরকারের ঐকান্তিক চেষ্টার ফলে বর্তমানে ০.১৮তে দাঁড়িয়েছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জিরো কুষ্ঠ অর্জনে ইতোমধ্যে বিশদ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য যথা শিগগিরই কুষ্ঠ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণ, কুষ্ঠ রোগীদের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা কর্মীদের ক্যাপাসিটি বিল্ডিং, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী প্রচেষ্টা চলমান রয়েছে। ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামের আওতায় এজন্য কুষ্ঠ নির্মূলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে সাসাকাওয়া ইয়োহেইকে বাংলাদেশে কুষ্ঠ নির্মূলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশে কুষ্ঠ রোগীদের জন্য বিশেষায়িত একটা হাসপাতাল নির্মাণে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে এগিয়ে আসার অনুরোধ জানান। কুষ্ঠ রোগ ছাড়াও স্বাস্থ্য সেবার নানান পর্যায়ে ফাউন্ডেশনটি যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেটাও অবহিত করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য) ড. মো. জিয়াউদ্দীন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজুর রহমান সরকারসহ নিপ্পন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Toffee expands content library with 1,000+ new titles

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন