ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ সকাল

Link Copied!

বিশ্বের আকাশে আজ ঘটছে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে এটি শেষ হবে।

কোথায় দেখা যাবে?
আইএসপিআর জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে। ফলে এ দেশ থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে গ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য— আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?
বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, কিন্তু চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল একটি রিং দেখা যায়, যা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত বিপজ্জনক। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই গ্রহণ দেখার ক্ষেত্রে অবশ্যই বিশেষ সুরক্ষিত চশমা ব্যবহার করতে হবে।

২০২৬ সালের এই প্রথম জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি বিশ্বজুড়ে আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না, তবুও আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের মাধ্যমে গ্রহণটি উপভোগ করা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা