ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১৪ জেলায় বজ্রপাতের আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মে ২০২৫, ১:৪০ বিকাল

Link Copied!

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন,গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এসময় সতর্ক থাকার কথা বলে তিনি জানিয়েছেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় যাওয়া। কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। এছাড়া বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা