ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

টানা ভারী বর্ষণ ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের বিষয়টি বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হবে।

জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

Facebook Comments Box

আরও পড়ুন

চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত সড়ক ধস

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঢাকার বাতাসে স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৪তম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে কয়েকটি নদীর পানি

পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত বাবা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

কৃষি উৎপাদন বাড়াতে নওগাঁয় বিনামূল্যে বীজ-সার বিতরণ

দেশের ৮০ শতাংশ বিদ্যুৎ উচ্চমূল্যে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে: বিদ্যুৎ উপদেষ্টা