ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ১১:০৬ সকাল

Link Copied!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড। এছাড়া ট্রলারে থাকা ২৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর সংলগ্ন সাগর মোহনার ছেঁড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাসান চরের ৮৫ নম্বর ক্লাস্টারের দিল মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম (৪৫), ৮৪ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ আবদুল্যাহর ছেলে আবদুল কাদের (৪), ৮০ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ জাহারের ছেলে আজিজুল হক (৫) ও ৮ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ রশিদের মেয়ে আসমিদা বেগম (৪)।

জানা যায়, ট্রলারটি চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে চাল-ডালসহ অন্যান্য মালামাল নিয়ে হাতিয়ার ভাসানচরে আসছিল। মেঘনা নদীতে হাতিয়ার সীমানায় হঠাৎ করে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘ট্রলারে মালামাল ছাড়াও প্রায় ২০জন যাত্রী ছিল। খবর পেয়ে নদীতে থাকা নৌকাগুলো যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। পরে নৌপুলিশ ও কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এছাড়া চার শিশুসহ এক নারীর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতরা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। লাশগুলো ভাসানচর থানায় রাখা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার