ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাড় কাঁপানো শীতে যশোরে স্থবির জনজীবন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

টানা শীতের দাপটে যশোরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরপর দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার পর তাপমাত্রা কিছুটা বেড়েছে হলেও শীতের তীব্রতা কমেনি। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

রোববার (৪ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার যশোরে যথাক্রমে ৭ দশমিক ৮ ও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল দেশের সর্বনিম্ন।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানায়, শনিবার ভোরে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ কমেনি।

শনিবার রাত থেকেই যশোরজুড়ে কুয়াশার জাল ছড়িয়ে পড়ে। রোববার ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সকালে সূর্যের দেখা মিললেও কুয়াশা ভেদ করে রোদের উষ্ণতা তেমনভাবে অনুভূত হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও শীতের অনুভূতি রয়ে যায়। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সকাল-বিকেল শীতের দাপট থাকলেও সন্ধ্যার পর থেকে শীত আরও তীব্র আকার ধারণ করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অসহ্য কাঁপুনি শুরু হয়। মানুষ মোটা জ্যাকেট, চাদর ও মাফলারে নিজেকে ঢেকে রাস্তায় বের হলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না।

শহরের নাজির শংকরপুর এলাকার রিকশাচালক আবুল কাশেম বলেন, “শীতে রিকশা চালানো খুব কষ্টকর। সকাল আর রাতে ঠান্ডা বাতাসে শরীর অবশ হয়ে যায়। যাত্রীও কম। তবুও রোজগার না করলে খাবার জুটবে না, তাই বের হতে হয়।”

সদরের বলাডাঙ্গা কাজীপুর এলাকার শ্রমিক রহিম আলী জানান, গত চার দিন ধরে নিয়মিত কাজ পাচ্ছেন না। শনিবার আধাবেলা কাজ করে যে সামান্য টাকা পেয়েছেন, তা দিয়েই কোনো রকমে সংসার চলছে।

প্রচণ্ড শীতে শুধু গরম কাপড় যথেষ্ট না হওয়ায় গ্রাম ও শহরজুড়ে কাঠ, খড়কুটো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিভিন্ন সরকারি অফিসের বারান্দায় খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোকে শীতের মধ্যে জবুথুব হয়ে থাকতে দেখা গেছে।

টানা এই শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা