ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাওয়াইয়ে সুনামি সতর্কতা, ওয়াহু দ্বীপ খালি করার নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

রাশিয়ায় আঘাত হানা ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের বিস্তৃত এলাকা, যার মধ্যে রাজধানী হনোলুলুও রয়েছে, তাৎক্ষণিকভাবে খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

হাওয়াইয়ের হনোলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় জানিয়েছে, “এখনই সরে যান! ধ্বংসাত্মক সুনামি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে।”

সতর্কতা জারির পর থেকে ওয়াহু দ্বীপের জনপ্রিয় ওয়াইকিকি সমুদ্র সৈকতসহ উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য সুনামি হাওয়াইয়ে আঘাত হানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে এখনই ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছে সবাইকে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা এবং কেন্দ্রস্থলের ভৌগোলিক অবস্থানের কারণে হাওয়াইয়ের উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্কতা মেনে চলার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা