ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হন্ডুরাসে আঘাত হেনেছে ‘সারা’, মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৪, ৩:৫০ বিকাল

Link Copied!

বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। এর প্রভাবে মধ্য আমেরিকার দেশগুলো ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। ব্রুস লেগুনার কাছের ওই অঞ্চলটিতে প্রায় ১৩ হাজার লোকের বসবাস। এছাড়া আশপাশের আরও কয়েকটি জনপদে ঝড়ের প্রভাব পড়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।

তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা