ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক নিহত

প্রতিবেদক
admin
২১ মে ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহযোগী। মঙ্গলবার (২১ সে) সকালে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাভার্ডভ্যানচালক মো. উজ্জল ঝিনাইদহ কালীগঞ্জ থানার পূর্ব ভালিয়া ডাংগা গ্রামের বাসিন্দা। আহত সহযোগীর নাম জয়নাল আবেদিন।

ওসি এস এম লোকমান হোসাইন বলেন, সোমবার (২০ মে) রাত ১১টার দিকে চৌদ্দগ্রাম বাতিসা নানকরা এলাকায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত হেলপার জয়নাল আবদীনকে উদ্ধার করে। তবে চালক উজ্জল গাড়িতে আটকে থাকে।

তিনি বলেন, পুলিশের রেকার এনে গাড়িটি উদ্ধারের পর নিহত চালক উজ্জলকে বের করা হয়। আহত জয়নাল আবেদিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যানচালক উজ্জ্বলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ