ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সৌদি আরবে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ, বন্যার সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৫, ১:০১ বিকাল

Link Copied!

সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, শিগগির আবহাওয়া উন্নতি না হলে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। খবর গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বিপুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণের সঙ্গে বিস্তারিত কুয়াশাও দেখা যাচ্ছে।

মরুভূমির দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি সাধারণত বিরল। তবে গত দুই-তিন বছরে বেশ কয়েকবার ভারী বর্ষণ এবং ঝড় হয়েছে।

এনসিএম জানিয়েছে, এই আবহাওয়ার পেছনে দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। লোহিত সাগর থেকে বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঝড়ো আবহাওয়া পারস্য উপসাগর থেকেও সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি ও বন্যার সম্ভাবনা নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা