ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৬, ৪:৩১ বিকাল

Link Copied!

মধ্যনগর উপজেলা-এ বাঁধ ভেঙে এরন বিল হাওরে (ইকরাছই হাওর) পানি প্রবেশ করছে। এতে বোরো ধান নিয়ে উদ্বেগে পড়েছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সীমান্তবর্তী মনাই নদী-তে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার হামিদপুর গ্রাম সংলগ্ন একটি গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ওই হাওরে মোট ১১৪ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। বাকি জমির ধান রক্ষায় স্থানীয়রা পানি আটকানোর চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক। নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সড়কটি ভেঙে যায়, ফলে হাওরে পানি প্রবেশ করছে।

তিনি আরও জানান, ইকরাছই হাওরের বেশিরভাগ জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে এখনও প্রায় ৫ থেকে ১০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা