ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাহারা মরুভূমিতে ৫০ বছরের মধ্যে প্রথম বন্যা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৪, ৪:২৯ বিকাল

Link Copied!

মরক্কোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে দুই দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সাহারা মরুভূমির কিছু অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই মরুভূমি এলাকায় এ ধরনের আকস্মিক বন্যার ঘটনা অত্যন্ত বিরল। মরক্কোর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা হুসেইন ইয়াবেব জানিয়েছেন, গত ৩০ থেকে ৫০ বছরের মধ্যে এত কম সময়ে এত বেশি বৃষ্টি দেখা যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।

নাসার কৃত্রিম উপগ্রহের ছবি অনুযায়ী, ৫০ বছরের বেশি সময় ধরে শুকিয়ে থাকা জাগোরা ও টাটা এলাকার মধ্যে অবস্থিত ইরিকুয়ি নামের হ্রদটি এখন পানিতে ভরে গেছে।

মরক্কোর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী রাবাত থেকে ৪৫০ কিলোমিটার দূরের ত্যাগোইউনাইট গ্রামে গত সেপ্টেম্বর মাসের এক দিনে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মরক্কোর এক বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর আগে সেখানে একটি ব্যাপক ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসের বৃষ্টির ফলে মরক্কোয় বাঁধ দ্বারা তৈরি জলাধারগুলো পরিপূর্ণ হয়ে গেছে।

উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকার ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত। বৈশ্বিক উষ্ণতার কারণে এই অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, ভবিষ্যতে এই এলাকায় ব্যাপক ঝড় ও বন্যার ঘটনা নিয়মিত হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা