ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

সারা দেশের মধ্যে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ । ১৯৯ জন

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওড় অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন, রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজও সারা দেশের মধ্যে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা কম।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। এছাড়া হাওড়াঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন।

নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এই তথ্য নিশ্চিত করেছেন।