ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

‘সারা’র প্রভাবে হন্ডুরাসের উত্তর উপকূলে বন্যা ও ভূমিধসের সতর্কতা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৪, ২:৫০ বিকাল

Link Copied!

বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে প্রভাব শুরুর পর শনিবার আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

এদিকে মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রবিবারের মধ্যে ওই এলাকায় প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে।

ঝড়ের প্রভাবে সান পেদ্রো সুলা শহরে টানা বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। এখন বে দ্বীপের কাছ দিয়ে অগ্রসর হয়ে সেটি বেলিজের দিকে ধাবিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হারিকেন সেন্টার।

এরপরে ঝড়টি উত্তর-পশ্চিমে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের দিকে ঘুরবে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।

তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা