ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

সাধারণ বীমার চেয়ারম্যান হলেন আইডিআরএ’র সদ্য বিদায়ী চেয়ারম্যান জয়নুল বারী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪০ বিকাল

Link Copied!

সাধারণ বীমার চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন সদ্য বিদায়ী আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ আদেশ জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বীমা করপোরেশন আইন ২০১৯ এর ধারা ৯(১)(ক) অনুযায়ী সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশন এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিন বছরের এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন। তবে এর আগেই গত ৫ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জয়নুল বারী।

মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালের ২৬ জানুয়ারি ৯ম ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে। এরপরে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। গত বছর ১৫ অক্টোবরে পরিকল্পনা মন্ত্রণালয় হতে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মোহাম্মদ জয়নুল বারী ১৬ অক্টোবর ১৯৬২ সালে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম রফিকুল বারী ও আনোয়ারা বেগমের বড় ছেলে। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ও নর্দান বিশ্ববিদ্যালয় হতে ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত