ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাজেকে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়েছেন দুই শতাধিক পর্যটক। দুপুরে ভারী বৃষ্টি হলে কাচালং নদী থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকার সড়ক সাত ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁরা সবাই আটকা পড়েন। নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারেননি। গতকাল মঙ্গলবার বিকেল থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুই শতাধিক পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরে ভারী বৃষ্টি হলে কাচালং নদী থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকার সড়ক সাত ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁরা সবাই আটকা পড়েন। নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারেননি।

সাজেক হিলভিউ কটেজের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, সাজেক-বাঘাইহাট সড়কে পানি ওঠায় সাজেকে বেড়াতে যাওয়া দুই শরও বেশি পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারেননি। তাঁর আজ বুধবার ফেরার কথা ছিল। সড়ক থেকে পানি কমলে তাঁরা রওনা হবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের খবর নেওয়া হচ্ছে। সড়ক থেকে পানি কমে গেলে তাঁদের ফিরিয়ে আনা হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!