ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সরবরাহ সংকটে রাজশাহীতে এলপিজির দাম ঊর্ধ্বমুখী

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৬, ৩:৩১ বিকাল

Link Copied!

রাজশাহীতে হঠাৎ করেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ডিলারদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। কিছু দোকানে সীমিত পরিমাণে গ্যাস মিললেও দাম নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের অনেক বেশি। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ভোক্তাদের অভিযোগ, গত সপ্তাহে যে এলপিজি সিলিন্ডার ১ হাজার ২৫০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় সাড়ে ৩৫০ টাকা গুনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

নগরীর সাহেব বাজারের ক্রেতা আবদুল কাদের বলেন, “আগে যে গ্যাস ১ হাজার ২৫০ টাকায় কিনতাম, এখন সেটার দাম ১ হাজার ৬০০ টাকা চাচ্ছে। তাও সব দোকানে পাওয়া যায় না। এত বেশি দাম দিয়ে গ্যাস কেনা আমাদের জন্য খুব কষ্টের।”

শালবাগানের গৃহিণী শাহানা বেগম বলেন, “রান্নার জন্য গ্যাস ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দোকানে দোকানে ঘুরেও গ্যাস পাচ্ছি না। যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানে দাম অনেক বেশি।”

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, “বাজারে যদি গ্যাসের সংকট থাকে, তাহলে সরকারকেই আগে ব্যবস্থা নিতে হবে। আমরা তো প্রতিদিন রান্না বন্ধ রাখতে পারি না।”

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ওমেরা ও ফ্রেশ গ্যাস ছাড়া অন্যান্য কোম্পানির এলপিজি সিলিন্ডার তেমন পাওয়া যাচ্ছে না। এতে বিকল্পের সুযোগ কমে যাওয়ায় ক্রেতারা বাধ্য হচ্ছেন বাড়তি দামে গ্যাস কিনতে।

এদিকে হোটেল ও চা দোকান মালিকরা জানিয়েছেন, এলপিজির এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে লোকসান দিয়েই ব্যবসা চালাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

তবে গ্যাস সিলিন্ডারের ডিলাররা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, “গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে রয়েছে। গত কয়েকদিন ধরেই দাম বাড়ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা