ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সন্ধ্যার মধ্যে ঝড়ের ঝুঁকিতে যেসব জেলা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৫, ১:৪০ বিকাল

Link Copied!

দেশের দক্ষিণাঞ্চলের ছয় জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ছয় জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ভারি বর্ষণের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (১৮৮ মিমি) বৃষ্টিপাত হতে পারে।

এর প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা