
দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা জেলা, বাগেরহাট জেলা, সাতক্ষীরা জেলা, পিরোজপুর জেলা, বরগুনা জেলা, নীলফামারী জেলা এবং পঞ্চগড় জেলার কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়া, খোলা মাঠে না থাকা এবং গাছ বা উঁচু স্থানের নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।