ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়কে গণপরিবহন সংকটে রিকশাই ভরসা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ৩:০৫ বিকাল

Link Copied!

সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে রাজধানীতে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। দু-একটি গণপরিবহন চললেও অফিস ও কর্মমুখীদের ভরসা এখন রিকশাতে।

রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম। পথচারীও কম। সিএনজি চালিত অটোরিকশা চললেও তা হাতে গোনা। এ সুযোগে আধিপত্য বেড়েছে রিকশার।

মোহাম্মদপুর, ধানমন্ডি ও সায়েন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভাড়া বেড়েছে রিকশার। কাউকে কাউকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বেসরকারি চাকরিজীবী আসাদুল্লাহ আসাদ বলেন, ‘রিকশা ভাড়া বেশি চাচ্ছে। আমাদেরকেও যেতে হচ্ছে। অটোওয়ালারা ভাড়া আরও বেশি চায়। কিছু দূর হেঁটে, তারপর রিকশা নেব।’

ভাড়া বেশি চাওয়ার কারণ জানতে চাইলে রিকশাচালক জমির মিয়া বলেন, ‘ভাড়া বেশি নেই না। ঝুঁকি নিয়ে রিকশা চালাই। যাত্রীরা এমনিতেই খুশি হয়ে বেশি দেয় বা সামান্য বেশি দাবি করলেও তারা মেনে নেয়। অন্য কিছু তো চলতেছে না। যাত্রীও কম।’

এদিকে রাস্তায় কিছু বাইক রাইডারদের চোখে পড়লেও অন্যান্য দিনের তুলনায় সে সংখ্যা সামান্যই।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার