ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শ্রীমঙ্গলে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে চায়ের রাজধানীখ্যাত জেলা, যেখানে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে পাহাড়-হাওর আর চা-বাগানের জনপদ পুরোপুরি শীতের আবর্তে রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনে তাপমাত্রা উঠানামা করছে; বুধবার ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৫ এবং সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ ও দিনের বেলায় রোদ না উঠায় শীতের তীব্রতা বেড়েছে।

শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগান ও হাওরাঞ্চলের শ্রমিক, কৃষক, দিনমজুর ও হাওরপারের বাসিন্দারা। অনেকেই পাতলা কাপড় গায়ে জড়িয়ে ভোরে কাজে যাচ্ছেন, কেউবা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার ৯২টি চা-বাগানের শিশু ও বৃদ্ধরা শীতজনিত সমস্যায় ভুগছেন, এবং এখনও অনেক পরিবারের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র পৌঁছায়নি।

চা শ্রমিক বুলু রবিদাস বলেন, “সকাল থেকেই ঠান্ডায় হাত-পা জমে যায়, তবুও কাজ করতে হয়। পাতাও ভিজা থাকায় তুলতে কষ্ট হয়।” আরেক শ্রমিক মুনি উড়াং বলেন, “গরম কাপড় নেই, কষ্ট হয়। সরকার যদি কিছু সহায়তা করতো ভালো হতো।”

হাওরপারের চাষিরাও শীতে কষ্টে দিন পার করছেন। বানেশ্রী এলাকার রমেশ দাস বলেন, “ঘন কুয়াশায় চারা পচে যায়, রোদ না থাকায় জমিও শুকায় না। মাঠে কাদা পড়ে পা রাখতে কষ্ট হয়।” কাদিপুরের আব্দুল হান্নান জানান, “গরু-ছাগলও শীতে অসুস্থ হয়ে পড়ে, ঘাস কাটতেও সমস্যা হয়।”

চা শ্রমিকদের অধিকার রক্ষা ও শীতকালীন সহায়তা নিশ্চিত করতে কাজ করছেন এস এম শুভ। তিনি বলেন, “প্রতি বছরই শীতে শ্রমিকরা কষ্টে থাকে। আমরা চাই, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত শীতবস্ত্র সরবরাহ নিশ্চিত হোক।”

জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, সদরসহ সাতটি উপজেলায় ইতিমধ্যে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা