ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৪, ১:০৩ বিকাল

Link Copied!

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের চকবাজার শহীদ মিনার চত্বর ও তিনানী বাজার কলেজ মোড় থেকে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এই অভিযানে কলেজ মোড়, নিউমার্কেট, রঘুনাথ বাজার থানা মোড়, মুন্সীবাজার, খরমপুর, খেয়ারপাড় মোড়সহ ইউএনও অফিস চত্বরেও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায় তাদের।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের একজন রবিউল ইসলাম রতন বলেন, ‘অসহযোগ আন্দোলনের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকা ও স্থাপনায় ময়লার স্তুপ জমা হয়েছে। তাই তারা নিজেদের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।’

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী লিপু বলেন, ‘দেশের সরকার এখনও গঠন হয়নি। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা রাজপথে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে যাচ্ছি।’

এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে, বিশ্ববিদ্যালয়-কলেজ ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে- আজকের তারুণ্য, ক্লিনআপ শেরপুর, রক্তসৈনিক বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার