ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধে উদ্যোগী খুলনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ সকাল

Link Copied!

শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান। তিনি বলেন আমাদের দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে আরও একটি নির্দেশনা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনার পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট ও সিয়াম’র যৌথ আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় বন্ধে করণীয়’ শীর্ষক বিভাগীয় সভায় এ আহ্বান জানানো হয়।

পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। সভাটি পরিচালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক অফিসার আজিম খান। তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর ৬খ ধারা উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ক্রীড়া স্থাপনা ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তরুণদের সুরক্ষায় আইনের ধারাটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সভায় বক্তারা বলেন, আইন বাস্তবায়নে শুধু নির্দেশনা প্রদান যথেষ্ট নয় বরং নিয়মিত পর্যবেক্ষণ, বিক্রয়কেন্দ্র চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের তালিকা তৈরি, আইন লঙ্ঘনের তথ্য ও ছবি সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা জরুরি। সিগারেট ও বিড়ির পাশাপাশি ই-সিগারেট, জর্দা, গুল সাদাপাতার মতো তামাক পণ্য বিক্রি বন্ধেও পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

অনুষ্ঠানে বাগেরহাট কে.এন.কে.এস এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ, সাতক্ষীরার মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকসহ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

তাজমহল ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ শিক্ষার্থীর

পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২

শিশুখাদ্য তৈরিতে ভয়ংকর অনিয়ম, কারখানাকে জরিমানা

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি!

পরপর দুইবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পাংচার চাকা সারাতে গিয়ে প্রাণ গেল চালকের

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪