ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পার্কে সিগারেট বা ভেপ টানলেই গুনতে হবে ২৬৩ ডলার!

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৩ নভেম্বর ২০২৬, ১:৩৯ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওশকশ শহরের বিভিন্ন জনসমাগমস্থলে ধূমপান ও ভেপিং নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের খেলার মাঠ, সুইমিং পুল, ক্রীড়াক্ষেত্র, পার্কের নির্দিষ্ট স্থান এবং সরকারি ভবনের আশপাশে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিগারেটের পাশাপাশি ই-সিগারেট বা ভেপ ব্যবহারের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

স্থানীয় সময় ১৭ নভেম্বর ওশকশ কমন কাউন্সিলের সভায় ৬-১ ভোটে অর্ডিন্যান্স ২৬-৫২ অনুমোদিত হয়। এর মাধ্যমে নির্ধারিত জনসমাগমস্থল ও সংশ্লিষ্ট স্থাপনার ২৫ ফুটের মধ্যে ধূমপান ও ভেপিং নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে শিশুদের খেলার মাঠ, অ্যাথলেটিক মাঠ, সুইমিং পুল, স্কেটবোর্ড পার্ক, পার্কের আবদ্ধ ভবন ও খাবার বিক্রির নির্ধারিত স্থান। এ ছাড়া শহরের মালিকানাধীন ভবন, অপেরা হাউস স্কয়ার পার্ক, লিচ অ্যাম্ফিথিয়েটার পার্কের মাঠ ও পার্কিং এলাকা এবং মেনোমিনি পার্ক চিড়িয়াখানার আশপাশেও ধূমপান করা যাবে না।

শহরের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও এ বিধিনিষেধ কার্যকর থাকবে। ডাউনটাউন ওশকশ হলিডে প্যারেডসহ বিভিন্ন অনুষ্ঠানের নির্ধারিত এলাকা এবং এর চারপাশের ২৫ ফুটের মধ্যে ধূমপান ও ভেপিং নিষিদ্ধ থাকবে।

তবে পার্কের হাঁটার পথ, ট্রেইল, ফুটপাত, প্যাভিলিয়ন ও উন্মুক্ত পার্ক এলাকায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অর্থাৎ, শহরের সব পার্কে ধূমপান নিষিদ্ধ করা হয়নি; বরং নির্দিষ্ট জনসমাগমপূর্ণ এলাকাকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

নতুন নিয়ম অমান্য করলে ১০০ ডলার জরিমানা হতে পারে। আদালতের খরচ যুক্ত হলে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ২৬৩ ডলার ৫০ সেন্ট পর্যন্ত দাঁড়াতে পারে।

নিষেধাজ্ঞার পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্তি, জনসমাগমস্থলে ধূমপানের কারণে শিশু ও অন্যান্য মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এ ছাড়া পার্ক ও বিনোদনকেন্দ্রে সিগারেটের অবশিষ্টাংশ ফেলে পরিবেশ নোংরা করার ঘটনাও উদ্বেগের কারণ।

শহরের ডেপুটি মেয়র কার্ল বুয়েলো বলেন, ধূমপান শুধু ধূমপায়ীর ওপরই প্রভাব ফেলে না, আশপাশের মানুষেরও ক্ষতি করে। প্রাপ্তবয়স্কদের ধূমপানের অধিকার থাকলেও অন্যদের ধোঁয়া থেকে দূরে থাকার অধিকার রয়েছে।

অন্যদিকে, বিধিনিষেধের বিরোধীরা ব্যক্তিস্বাধীনতার বিষয়টি সামনে এনেছেন। কাউন্সিল সদস্য পল এসলিঙ্গার আশঙ্কা প্রকাশ করেন, নতুন নিয়মের কারণে গাড়ির প্রদর্শনী ও মাছ ধরার ক্লাবের মতো বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জরিমানার মুখে পড়তে পারেন। তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

সবশেষে ৬-১ ভোটে অর্ডিন্যান্সটি অনুমোদন পায়। স্থানীয় সময় ১৯ নভেম্বর উইসকনসিন পাবলিক রেডিও (ডব্লিউপিআর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Xiaomi Introduces Four Smart Kitchen Appliances to Make Cooking More Convenient

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

কম কার্বনভিত্তিক বিদ্যুৎ ব্যবহারে বিশ্বকে সহায়তা করতে চায় চীন

জলবায়ু রক্ষার আলোচনায় ব্যর্থ বিশ্ব, বিপদে দরিদ্র দেশগুলো

জলবায়ু সম্মেলনে চুক্তি না হওয়াকেই বড় জয় বলছেন বিজ্ঞানী!

সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলন শেষ হলো চুক্তি ছাড়াই!

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, একদিনে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

পোশাক খাতে অস্থিরতায় আইএলওর উদ্বেগ : সংকট সমাধানে সংলাপের আহ্বান

সিগারেট ছাড়াই প্রতিদিন ৯টি সিগারেটের ধোঁয়া নিচ্ছেন দিল্লির মানুষ!

HONOR launches 600S 5G in Bangladesh, unveils brand anthem