ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শব্দদূষণ রোধে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান: হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুন ২০২৫, ২:১৫ বিকাল

Link Copied!

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজবাড়ীতে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান। বৃহস্পতিবার (১৩ জুন) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।

অভিযানকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী দুইটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে পুলিশ লাইনের একটি চৌকস দল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শব্দদূষণবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, হাইড্রোলিক হর্ণ ব্যবহারে উচ্চমাত্রার শব্দ উৎপন্ন হয়, যা মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বস্তি ও শিশুদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি নিষিদ্ধ হলেও সড়কে এখনও অনেক চালক নিয়ম ভেঙে ব্যবহার করছেন।

সচেতন হোন, শব্দদূষণ রোধে এগিয়ে আসুন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা