ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ২:৩০ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরে, মিমি ও তার নানা নছির চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে সদর উপজেলার মজু চৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে শাহী বাসে উঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এসময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিমি মারা যায় এবং তার নানা নাছিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্টোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছির ও মিমি ভোলা জেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিমি ও তার নানা নছির চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে সদর উপজেলার মজু চৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে শাহী বাসে উঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এসময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিমি মারা যায় এবং তার নানা নাছিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন। লাশ মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।’

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এই ঘটনায় বাসচালকে আটক করা যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার