ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮০০ ঘর ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৫, ১০:৪৬ সকাল

Link Copied!

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প টানা এক সপ্তাহের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিতে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনাও ঘটছে। এতে অন্তত ৮শ’ ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৭ জুলাই) দিনভর ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের একাধিক ব্লকে পানি ঢুকে পড়ে। এছাড়া পাহাড় ধসের ফলে কয়েকটি ঘরে মাটিচাপা পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শতাধিক পরিবারকে সরিয়ে লার্নিং সেন্টারসহ বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা খলিল আহমেদ বলেন, সারাদিন একটানা বৃষ্টি হয়েছে। আজ আমাদের ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের মাঝি মো. রফিক বলেন, সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প থেকে পানি সরে যেতে পারছে না। ফলে অধিকাংশ ব্লক পানিতে তলিয়ে গেছে। অনেক ঘরের মানুষ এখন পানিবন্দি। পানি পুরোপুরি না নামা পর্যন্ত এভাবেই থাকতে হবে।

রোহিঙ্গা নেতা আবু তৈয়ব বলেন, ভারী বৃষ্টিতে বিভিন্ন ক্যাম্পে পানি ঢুকে কয়েক হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন। যারা এখনো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আছেন, তাদেরও সরে যেতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টানা বৃষ্টিতে একাধিক ক্যাম্পে পানি উঠেছে। কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেকেই লার্নিং সেন্টারে আশ্রয় নিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা