ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাত ১২টার মধ্যে দেশের অর্ধশতাধিক জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুন ২০২৬, ৪:৩৬ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে রাত ১২টার মধ্যে এক বা একাধিক দফায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা, নড়াইল, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরসহ আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এসব এলাকায় বজ্রপাতের পাশাপাশি দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ফলে খোলা মাঠ, নদী বা জলাশয়ে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি জেলায় বৃষ্টির বিস্তার ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা