ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ বিকাল

Link Copied!

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর দিনের তাপমাত্রা কমে আসায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে আকাশে কুয়াশা ও মেঘ থাকায় সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল বাতাসে শীত আরও তীব্র হয়ে ওঠে, স্থবির হয়ে পড়ে জনজীবন।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নগর ও গ্রামের ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। বিভিন্ন বস্তি ও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে। গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে।

স্থানীয়রা জানান, তীব্র শীতে জনজীবন কার্যত জবুথবু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ছে। শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বেড়েছে। এর প্রভাবে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে পড়ছেন। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়া বেড়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। উত্তরের এই হিমেল হাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা