ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৫, ১:২১ বিকাল

Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় রাজু (২০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন কৃষক কামাল ও তার চাচাতো ভাই রাজু। চন্দনা নদীর পাড়ে এলে হঠাৎ বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ভাই রাজু আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা