ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ বিকাল

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন কলেজশিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) এবং তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে খাইরুলকে মৃত ঘোষণা করেন। অপরজন ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

প্রত্যক্ষদর্শী মো. মাহাদী ইসলাম জানান, রাতে শনির আখড়া ওভারব্রিজের নিচে জটলা দেখে কাছে গিয়ে দু’জনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জানান, একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি বর্তমানে যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিহত খাইরুলের ভগ্নিপতি মো. মোহসীন জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। তার বাবার নাম মো. হারুন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব ভাষানটেকের দীন মোহাম্মদ কলোনিতে বসবাস করতেন। খাইরুল ভাষানটেক সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি আরও জানান, সকালে খাইরুল ও তার বন্ধু ইয়াসিন মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরে একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলটি ছিল ইয়াসিনের।

নিহত ইয়াসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামে। তার বাবার নাম মো. ফয়েজ উদ্দিন। তিনিও বর্তমানে ভাষানটেক এলাকায় বসবাস করতেন। তিনি মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট