ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ১:১৪ বিকাল

Link Copied!

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ চলছে। রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর, মিরপুর-১০, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ রেখেছেন তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে এসব সড়কে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চোরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটুক্তি করেছেন দাবি করে, তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দিয়েছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের শিক্ষার্থীরা। অন্যদিকে মিরপুর বিইউবিটি’র শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এরফলে পল্টন, কাকরাইল ও আশেপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার