ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে লেগুনা ও বাসের ধাক্কায় প্রাণ গেলো দুজনের

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৪ বিকাল

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী জুরাইন হুন্ডিঘর এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দ্রুতগতির লেগুনা ও বাহাদুর শাহ বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

নিহতরা হলেন আজিজুল ইসলাম ও সাইফুল ইসলাম। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অন্যদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন এবং পরিবার নিয়ে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

পথচারী খোকন জানান, সকালের দিকে জুরাইনের হুন্ডিঘর এলাকায় একটি লেগুনা এবং বাহাদুর শাহ বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “বাস-লেগুনা সংঘর্ষের ঘটনা সম্পর্কে শুনেছি। আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি। ঘটনাস্থলে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। বাকি ঘটনাবলি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট